কনকনে ঠাণ্ডা থেকে স্বস্তি মিললেও আবারও তীব্র শীতের পূর্বাভাস
ধূসর কুয়াশাচ্ছন্ন সকালে রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল করছে, শীতের কারণে কুয়াশা ঘন হয়ে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহ খানেক পর আবারো তীব্র শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দু’দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা আরো কমে উত্তর-পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্য প্রবাহে আক্রান্ত হতে পারে। গত তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



