চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ছবির মুক্তি নিয়ে বড় ধাক্কা, বিজয় ভক্তদের অপেক্ষা বাড়লো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A
জনগণের নেতা'র নতুন পোস্টার, যুবকদের সমর্থনে জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নায়াগান’–এর মুক্তিতে নতুন করে বাধা এলো। মাদ্রাজ হাইকোর্ট ২১ জানুয়ারি পর্যন্ত ছবিটি মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে।

এতে করে অভিনেতা বিজয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ‘জন নায়াগান’ ছবিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আগের আদেশের বিরুদ্ধে আপিল করে। একই সঙ্গে বোর্ড জরুরি শুনানি চেয়ে ছবিটি পুনরায় রিভাইজিং কমিটির মাধ্যমে পর্যালোচনার আবেদন জানায়। নতুন করে শুনানি শেষে আদালত ২১ জানুয়ারি পর্যন্ত ছবিটি মুক্তি না দেওয়ার নির্দেশ দেয়।

Banglabid

এর আগে গত শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন হওয়ার পর ছবিটির সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে ছবিটি নিয়ে অভিযোগ গ্রহণ করায় সিবিএফসিকে সমালোচনা করে আদালত একে ‘বিপজ্জনক প্রবণতা’ বলেও মন্তব্য করে।

সিবিএফসির পক্ষ থেকে আদালতে আরও যুক্তি দেওয়া হয়, ছবিটিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতীক ব্যবহৃত হয়েছে, যা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এর আগেই, গত ৭ জানুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে ‘জন নায়াগান’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, “আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু অনিবার্য পরিস্থিতির কারণে ৯ জানুয়ারি মুক্তির জন্য নির্ধারিত ‘জন নায়াগান’ ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে।”

Reneta

প্রযোজনা সংস্থা আরও জানায়, নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে এবং দর্শকদের ধৈর্য ও ভালোবাসা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ‘জন নায়াগান’ চলচ্চিত্রটি অভিনয়ের জগৎ থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে বিজয়ের শেষ ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। –এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন নায়াগানতামিলথালাপতি বিজয়বিজয়মুক্তিসিনেমাসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT