চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দিন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা উদ্বেগজনক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

বুধবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, আনিস আলমগীরের গ্রেপ্তার সাম্প্রতিক সময়ে মতাদর্শগত অবস্থানের কারণে ব্যক্তি বিশেষকে লক্ষ্যবস্তু করার একটি উদ্বেগজনক ধারার অংশ।

গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক রিহ্যাব মাহামুর বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সমর্থন আছে, এমন ধারণার ভিত্তিতে মানুষকে টার্গেট করা হচ্ছে। মতামত ও মতপ্রকাশ দমনে সন্ত্রাসবিরোধী আইন অপব্যবহার না করে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন সামনে রেখে মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের আওতায় সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, তা সম্মান জানিয়ে আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অভিযোগে আনিস আলমগীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকার একটি মহানগর হাকিম আদালত পাঁচদিনের রিমান্ডে পাঠান।

Reneta

আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি একজন সাংবাদিক। আমি ক্ষমতাবানদের প্রশ্ন করি। গত দুই দশক ধরে আমি এটাই করে আসছি। কারও কাছে মাথানত করা আমার কাজ নয়।

চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। সংশোধনের পর থেকে এই আইন ব্যবহার করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে বিবেচিত বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এর মধ্যে সাংবাদিক মনজুরুল আলম পান্নাও রয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা দমন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি বলেছে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার মানবাধিকার সুরক্ষায় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং মৌলিক স্বাধীনতা খর্বে ব্যবহৃত কঠোর আইন প্রয়োগ বন্ধ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবিলম্বে মুক্তির দাবিঅ্যামনেস্টি ইন্টারন্যাশনালসাংবাদিক আনিস আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT