চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতার ছবি, বাংলা সিনেমার তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সপ্তাহখানেক বাকি; অথচ মুক্তি প্রতীক্ষিত কোনো সিনেমারই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুক্তির অনুমতি (চলচ্চিত্র সার্টিফিকেশন) পাওয়ার কথা শোনা যায়নি! এরমধ্যে উল্টো শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি নিয়ে শোনা যাচ্ছে নানা জটিলতার কথা!

যদিও সিনেমাটি এরইমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার কথা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। একইভাবে জংলি, দাগি কিংবা জ্বীন-৩ সিনেমাগুলোও জমা পড়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। এখনো কোনো ছবি আনুষ্ঠানিক মুক্তি নিশ্চিত করতে না পারায় চলচ্চিত্র হল মালিকরাও আছেন কিছুটা দুটানায়! দর্শকদের অনেকেই তো সমাজমাধ্যমে প্রকাশ করছেন সংশয়!

অন্য অনেকের মতো এসবে বিরক্ত অভিনেতা সিয়াম আহমেদ নিজেও। এই ঈদে তিনি নিয়ে আসছেন ‘জংলি’। রবিবার দিনভর শাকিব খানের ‘বরবাদ’ মুক্তির জটিলতা বিষয়ক আলাপে এদিন রাতে মুখ খুলেন এই নায়ক।

সিয়াম বলেন,“একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়।”

নিজের অভিমত ব্যক্ত করে সিয়াম এদিন তার ফেসবুকে লিখেন,“একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক জংলি, বরবাদ, দাগি, চক্কর, জ্বীন-৩ দেখতে সিনেমাহলে ভিড় করুক।”

এসময় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন সিয়াম। বলেন,“সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”

Reneta

নায়ক ইমেজ আগেই ভেঙেছেন সিয়াম। প্রতিবার তিনি নিজেকে ভেঙে ‘পাক্কা অভিনেতা’ হওয়ার চেষ্টায় পর্দায় উপস্থিত হয়েছেন। সিয়ামের সেই প্রয়াস এবার দেখা গেল ‘জংলি’-এর লুক, টিজারে। ঠিক যেন এক দুর্ধর্ষ রূপ তার! তার এই লুক দেখে নেটিজেনরা বলছেন, ‘আউটস্টান্ডিং’।

এম রাহিম পরিচালিত ‘জংলি’-তে রয়েছেন বুবলী এবং দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম রাহিমজলিদাগিনিশোবরবাদলিড বিনোদনশাকিব খানসিয়ামসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT