চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবুও আড়ালে সাদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
বিনোদন
A A
একটি বন্ধুত্বপূর্ণ গ্রুপের ছবি যেখানে পাঁচজন মানুষ হাসিমুখে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। চলতি মাসের শুরু থেকেই সেই আনন্দ আর উচ্ছ্বাসে ভাসছে বাঙালি সিনেমাপ্রেমী সহ এই সিনেমা সংশ্লিষ্টরাও। কিন্তু যিনি সিনেমাটির মূল কাণ্ডারি, তারই খবর নেই!

বলছি কানের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে স্থান করে নেয়া ‘রেহানা মরিয়ম নূর’ এর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা।

কানে নির্বাচিত হওয়ার পর থেকেই সবাই তাকে খুঁজলেও কোথাও নেই সাদ। গণমাধ্যমতো দূর, তাকে খোঁজে পাওয়া যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো শাখা প্রশাখায়! শুধু এবার নয়, এই নিভৃতচারী নির্মাতাকে তার প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’র ফেস্টিভাল জয় কিংবা দেশে মুক্তির সময়েও পাওয়া যায়নি কোথাও।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে যোগ দিতে শুক্রবার (২৫ জুন) ভোরেই ঢাকা ছেড়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহামদ সাদসহ মোট ৭ জন। এদিন রাতে ফ্রান্সের প্যারিস শহরে নিরাপদে পৌঁছান তারা। সেখানে পৌঁছে থাকতে হচ্ছে ১০ দিনের কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন শেষ হলে ৬ জুলাই তারা ফ্রান্সের কান শহরে যাবেন, এবং যোগ দিবেন উৎসবে।

শনিবার (২৬ জুন) দুপুরে ‘রেহানা মরিয়ম নূর’ এর অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্থিরচিত্র শেয়ার করা হয়। যেখানে প্যারিসে অবস্থানরত ছবি সংশ্লিষ্টদের দেখা যায়। ছবিতে আছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধন সহ নির্বাহী প্রযোজক বাবু, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন। ৭ জনের মধ্যে ৬ জনকে পাওয়া গেলেও নেই সাদ!

বেশ কয়েকজন ইতিমধ্যে জিজ্ঞেসও করেছেন, ‘সাদ কই?’, উত্তর নেই কারো। কারণ সাদ যে ক্যামেরার পেছনে থাকতেই স্বস্তিবোধ করেন! তাই প্যারিসে রৌদ্রজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্তের গ্রুপ ছবিতে টিমের সবাই থাকলেও নেই আবদুল্লাহ মোহাম্মদ সাদ! বাঁধন জানালেন, ‘ছবিটি সাদেরই ক্লিক করা!’

কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগে বাংলাদেশের এই ছবিটিসহ এ বছর মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।

এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

ট্যাগ: আজমেরী হক বাঁধনআনসার্টেন রিগার্ডকান চলচ্চিত্র উৎসববাঁধনরাজিব মহাজনরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ১৪ হাজার মৃত্যুর মাইলফলকে দেশ

পরবর্তী

সরকারের সংযমী ব্যয় নীতি কতটা ইতিবাচক?

পরবর্তী
অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজেট পরিকল্পনার জন্য গণনা ও ডেটা বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সংযমী ব্যয় নীতি কতটা ইতিবাচক?

চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT