বিনোদন

চতুর্থ সপ্তাহেও ৮ প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’

রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মল আলোতে রেহানা চরিত্রের নারী মুখের ছবি, সিনেমার দৃশ্যের অংশ, মনোযোগী ও ভাবুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। রাজধানীর ৭ প্রেক্ষাগৃহ সহ দেশের মোট ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রথম সপ্তাহে। তৃতীয় সপ্তাহ পার করে শুক্রবার (৩ ডিসেম্বর) চতুর্থ সপ্তাহে ‘রেহানা’। এখনও ছবিটি নিয়ে আগ্রহী দর্শক।

ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, চুতর্থ সপ্তাহ থেকে দেশের মোট ৮টি প্রেক্ষাগৃহে দর্শক রেহানা মরিয়ম নূর সিনেমাটি দেখতে পারবেন।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কানের মূল মঞ্চে ডাক পাওয়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলতি বছরের জুন থেকেই সিনেমাটি ছিলো আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা!

শুধু তাই নয়, কান উৎসবে দেখানোর পর ‘রেহানা’ এরইমধ্যে ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে।

চতুর্থ সপ্তাহে ‘রেহানা মরিয়ম নূর’ যে সব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে-

১। স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিংমল: বিকেল ৩ টা এবং সন্ধ্যা ৭.৩০
২। স্টার সিনেপ্লেক্স, মহাখালী: সন্ধ্যা ৭.৩০
৩। স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার: বিকেল ৩ টা এবং সন্ধ্যা ৭.৩০
৪। স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার: দুপুর ১২.৩০ এবং বিকেল ৫.২০
৫। ব্লকবাস্টার, যমুনা ফিউচার পার্ক: সকাল ১১.৩০ এবং সন্ধ্যা ৭.২০
৬। সিলভার স্ক্রিন, চট্টগ্রাম:
প্লাটিনাম থিয়েটারে শুক্রবারে ৫.৩০, সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২.৩০, রোববার ও মঙ্গলবার সন্ধ্যা ৫.১৫;
টাইটেনিয়াম থিয়েটারে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৪.৪৫
৭। সিনেস্কোপ, নারায়ণগঞ্জ: সকাল ১১, দুপর ২.৩০, বিকেল ৫, সন্ধ্যা ৭.৩০
৮। লিবার্টি সিনেপ্লেক্স, খুলনা: সকাল ১১.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০

বিষয়:অভিনয় আজমেরী হক বাঁধন কান প্রযোজক রেহানা রেহানা মরিয়ম নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…