শিক্ষা

এইচএসসি পরীক্ষার সময় নিয়মিত ক্লাস চলবে

এসএসসি পরীক্ষার জন্য ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রীরা এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে, শান্ত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হতে যাচ্ছে। আগে পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকলেও এবার তা হচ্ছে না। এবার শিক্ষা প্রতিষ্ঠানে চলবে নিয়মিত ক্লাস।

আজ মঙ্গলবার ১১ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসাথে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই সেদিন চলমান রাখার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এছাড়াও শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩ টি এবং কেন্দ্র রয়েছে ২ হাজার ৭২৫ টি।

বিষয়:এইচএসসি শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…