চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রয়োজনীয় কল কমলে দ্রুত মিলবে ৯৯৯ সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ২২, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের জরুরি সেবা ৯৯৯ এর লোগো ও নম্বর দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা- ৯৯৯’ প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল এসেছে। 

এরমধ্যে জরুরি মুহুর্তে পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়েছে ২ কোটি ৭২ লক্ষ ৭৯ হাজার ৮৮৬ জন কলারকে। যা মোট কলের ৪৩.৭৩ শতাংশ।

বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি  (টেলিকম) মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

বিজ্ঞপ্তিতে জানায়, মোট ফোনকলের জরুরি মুহুর্তে পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়েছে ২ কোটি ৭২ লক্ষ ৭৯ হাজার ৮৮৬ জন কলারকে। যা মোট কলের ৪৩.৭৩ শতাংশ।

মহিউল ইসলাম বলেন, ৩ কোটি ৫১ লক্ষ ১ হাজার ২১ টি কলের সঙ্গে সেবা প্রত্যাশার কোন সম্পর্ক নেই। এগুলো ব্ল্যাঙ্ক কল, প্র্যাংক কল এবং মিসড কল যা মোট কলের ৫৬.২৭% শতাংশ। এই বিপুল সংখ্যক অপ্রয়োজনীয় ফোন-কল কল-ওয়েইটিং টাইম বাড়িয়ে দেয়, সত্যিকার বিপদগ্রস্থ জরুরি সেবা প্রার্থী কলারকে ৯৯৯-এর সেবাপ্রাপ্তিতে বিলম্ব ঘটায় এবং ৯৯৯-এর কলগ্রহীতাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই অপ্রেয়োজনীয় কলগুলো ৯৯৯-এর দ্রুত সেবাপ্রাপ্তি ব্যাহত করছে।

তিনি বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৭০ (১) ধারায় বিরক্তিকর কলের জন্য এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের শাস্তির বিধান থাকলেও ৯৯৯ এখন পর্যন্ত কারও বিরুদ্ধে এই আইনে অভিযোগ আনেনি। বরং ৯৯৯ জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে দিন-দিন অপ্রয়োজনীয় কলের সংখ্যা কমে আসছে।

Reneta

অপ্রেয়োজনীয় কল শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মানিত নাগরিক ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আপদে-বিপদে, আশা-নিরাশায়, আস্থা-ভরসায় জরুরি নম্বর ৯৯৯ ব্যবহারে সচেতন হওয়ার এবং আহবানও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯অপ্রয়োজনীয় কলজাতীয় জরুরী সেবাপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT