বাংলাদেশ

‘পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই’

‘পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই’

পুলিশের সার্জেন্টের ১৮০টি শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।

ফয়সাল হাসান জানান, জনবল ঘাটতি পূরণে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র মাধ্যমে ১৮০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দাবি অনুযায়ী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শূন্য পদ পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

বিষয়:পিএসসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…