চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনারকে প্রত্যাহার

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০৯ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমানকে প্রত্যাহার করেছে সরকার। ২৫ ফেব্রুয়ারি জারি করা সরকারি নির্দেশে তাকে অবিলম্বে অটোয়ার দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। ড. খলিলুরকে নিয়ে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ ছিল।

সরকারের দেয়া এই সিদ্ধান্তে কানাডায় বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কানাডায় বসবাসরত নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর চ্যানেল আইকে বলেন, অতীতে কোনো কূটনীতিককে প্রত্যাহার বা বদলি করা নিয়ে সাধারণ জনসাধারণকে এতটা উচ্ছ্বসিত হতে দেখা যায়নি, যেটা ড. খলিলের ক্ষেত্রে হয়েছে। দায়িত্বপালনকালে তিনি নানা ধরনের হয়রানিমূলক পদক্ষেপ নিয়ে সাধারণ জনগনকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

Banglabid

কানাডায় বসবাসরত কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান চ্যানেল আইকে বলেন, সরকারি চাকুরিতে বদলি, কর্মস্থল পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে চুক্তিকালীন মেয়াদে কাউকে প্রত্যাহার করা হলে সেটি কোনভাবেই স্বাভাবিক নয়। একজন কূটনীতিক হিসেবে দেশ এবং সরকারের স্বার্থরক্ষা অন্যতম মৌলিক দায়িত্ব।

তবে দুঃখজনক হলেও সত্যি, গত কয়েক বছরে কন্স্যুলার সার্ভিসসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত কানাডা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বর্তমান সরকারকে দারুনভাবে অজনপ্রিয় করে তুলেছিল। সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশি কমিউনিটির সাথে বাংলাদেশ হাইকমিশনের ক্রমবর্ধমান দুরত্ব অবসানের পথ উম্মুক্ত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার অটোয়াপররাষ্ট্র মন্ত্রণালয়প্রত্যাহারহাই কমিশনার ড. খলিলুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টরেন্টোতে নাটক ‘এক জোড়া জুতো’ মঞ্চস্থ

পরবর্তী

মেসির গোলে হার এড়াল মিয়ামি

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোলে হার এড়াল মিয়ামি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে টমেটোতে দেখা দিয়েছে মহামারি আকারে ছত্রাকজনিত রোগ

সর্বশেষ

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT