অর্থনীতি

সরকারি ছুটির ৩ দিন ব্যাংক খোলা থাকবে

ব্যাংকে লম্বা লাইন, গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের শাখায় গ্রাহকরা ব্যাংকিং সেবা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন, ব্যাংক খোলা থাকছে তিন দিন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও আজ ১৪ জুন শুক্রবার, ১৫ জুন শনিবার ও ১৬ জুন রোববার তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল বিক্রির সুবিধার্থে ৩ দিন সীমিত প‌রিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং এই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ১৪, ১৫ ও ১৬ জুন পূর্ণ দিবস খোলা থাকবে। সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।

এ ছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বা বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বিষয়:ব্যাংক খোলা সরকারি ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…