চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা ভঙ্গের কারণ ও মাকরুহসমূহ

মিসবাহুল ইসলাম আকিবমিসবাহুল ইসলাম আকিব
৫:১২ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ধর্ম ও জীবন
A A

মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রোজা পালন করতে হয় নির্ধারিত নিয়মে। রোজার পরিচয়ের ক্ষেত্রে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার কথা বলা হলেও রোজার বিধিনিষেধ আরও ব্যাপক। রোজার ক্ষেত্রে কিছু বিষয় এমন আছে, যার সাথে রোজাদারের সম্পৃক্ততা পাওয়া গেলেই রোজা ভঙ্গ হয়েছে বলে ধরে নেওয়া হয়।

এমন কিছু ঘটলে কখনও রোজার কাযা দিতে হয়, আবার কখনও দিতে হয় কাযাসহ কাফফারা। কাযা বলতে একটি রোজার পরিবর্তে কেবল একটি রোজাই রাখতে হয়।

আর কাফফারা বলতে, ভঙ্গ হওয়া প্রতি রোজার পরিবর্তে লাগাতার ৬০টি রোজা রাখা। তা সম্ভব না হলে ৬০ জন মিসকিন ব্যক্তির একবেলা আহারের ব্যবস্থা কিংবা একজন মিসকিনের ৬০ বেলা আহারের ব্যবস্থা করে দেয়া। এক বেলা আহারের পরিমাণ ন্যূনতম এক সদকাতুল ফিতরের পরিমাণে হতে হবে। এই হলো রোজা ভঙ্গ হবার কাযা এবং কাফফারা।

আবার কিছু বিষয় এমনও আছে, যা রোজাদারের পক্ষ থেকে সংঘটিত হলে রোজা ভঙ্গ যদিও হবে না; তবে পালিত সেই রোজাটি নিরেট খাঁটি বা বিশুদ্ধ বলার সুযোগও থাকে না। রোজার সাওয়াবের ক্ষেত্রে অপূর্ণতা চলে আসে। শরীয়তের বিধানমতে, এমন রোজাকেই মাকরুহ রোজা হিসেবে অভিহিত করা হয়।

কখন কোন কারণে রোজা ভঙ্গ হয় এবং কখন কোন কারণে রোজা মাকরুহ হয়, সেই প্রসঙ্গে প্রয়োজনীয় জ্ঞান থাকা প্রত্যেক রোজাদারের জন্যে জরুরি। সংক্ষেপে রোজা ভঙ্গের কারণ ও মাকরুহসমূহের বিবরণ নিম্নে উল্লেখ করা হলো।

যেসব কারণে রোজা ভঙ্গ হয়:

Reneta

১. রোজার কথা স্মরণ থাকাবস্থায় শরীরের বাহ্যিক প্রবেশপথসমূহের মাধ্যমে শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করা। যথা: নাক, মুখ ও লজ্জাস্থান দিয়ে কোনো কিছু প্রবেশ করা।

২. ইচ্ছাকৃতভাবে বমি গিলে ফেলা।

৩. মহিলাদের মাসিক তথা হায়েয ও নেফাস শুরু হওয়া।

৪. স্ত্রীর সাথে সহবাস করা। এতে কাজা ও কাফফারা দু’টাই আবশ্যক।

৫. ভিন্ন কোন অস্বাভাবিক উপায়ে বীর্যপাত করলে রোজা ভঙ্গ হবে। এতে কাযা আদায় করা আবশ্যক।

৬. হুক্কা, তামাক ও ধূমপান করা।

৭. রোজার কথা স্মরণ থাকাবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখভর্তি বমি করা।

যেসব কারণে রোযা মাকরুহ হয়:

১. গীবত করা, মিথ্যা বলা ও অশ্লীল আলাপচারিতা করা।

২. অনলাইনে বা অফলাইনে কারো সতর তথা গোপনাঙ্গ কিংবা অশ্লীল দৃশ্যে দৃষ্টি দেয়া।

৩. রোজাবস্থায় শরীয়তে নিষিদ্ধ আছে এমন গান শ্রবণ করা।

৪. মুখে থুথু জমাট করে তা গিলে ফেলা।

৫. রোজায় শরীর দুর্বল থাকাবস্থায় হিজামা করানো ও রক্ত দেয়া।

৬. টুথপেস্ট বা মাজন দ্বারা দাঁতব্রাশ করা। যদি টুথপেস্ট বা মাজনের স্বাদ খাদ্যনালী পর্যন্ত পৌঁছে যায়, তবে রোজা ভেঙে যাবে।

৭. শুধুমাত্র দুর্বল না হওয়ার নিমিত্তে অপ্রয়োজনে শরীরে শক্তিবর্ধক ইঞ্জেকশন পুশ করা।

৮. বীর্যপাত ব্যতীত হস্তমৈথুন করা ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজারোজা অবস্থায় কি কি করা যাবে নারোজা ভঙ্গের কারণরোজা মাকরুহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT