ফুটবল

রিয়াল জানাল, যে জার্সিতে বার্নাব্যুতে নামবেন এমবাপে

ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপে ফুটবল মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তার পরিচিতি পর্বের আনুষ্ঠানিক সময় জানানোর পর জার্সি নম্বরও জানাল রিয়াল মাদ্রিদ। ৯ নম্বর জার্সি পরে বার্নাব্যুতে নামবেন সদ্য ইউরো থেকে বিদায় নেয়া তারকা।

রিয়াল মাদ্রিদ অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে একটি ছবি পোস্ট করেছে। যেখানে সারি সারি জার্সি টানানো আছে। আগে থেকেই দলে থাকা এডুয়ার্ডো কামাভিঙ্গা, ভালভার্দে বা অ্যান্টোনিও রুডিগারের জার্সির সাথে নতুন নম্বর যোগ হয়েছে। যেখানে ৯ নম্বর জার্সিতে এমবাপের নাম লেখা আছে।

রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে ৯ নম্বর জার্সি পরে এমবাপে মাঠে নামবনে। যা একসময় ক্রিস্টিয়ানো রোনালদো পরতেন। এরপর পর্তুগিজ মহাতারকা আইকনিক ৭ নম্বর জার্সিতে পরিচিতি লাভ করেন।

২৫ বর্ষী এমবাপেকে দেয়া রিয়ালের ৯ নম্বর জার্সি আগে ব্রাজিলিয়ান তারকা রোনালদো, করিম বেনজেমা, এমিলিও বুট্রাগুয়েনো এবং আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকারা পরেছেন।

১৬ জুলাই বার্নাব্যুতে ফ্রান্স অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। সেদিন তার গায়ে থাকবে ৯ নম্বর জার্সি।

বিষয়:এমবাপে বার্নাব্যু বেনজেমা ব্রাজিল রিয়াল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…