চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিকানা বদল হতে চলেছে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

১৭ বছরের চেষ্টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জেতার ছয় মাসের মাথায় মালিকানা বদল হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। ফ্র্যাঞ্চাইজিটির মূল প্রতিষ্ঠান ডিয়াজিও, যারা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরসিএসপিএল) বিক্রির পরিকল্পনা করেছে। আরসিএসপিএল হল আরসিবি ছেলে এবং মেয়েদের দলের মালিক।

যুক্তরাজ্যভিত্তিক অ্যালকোহল প্রতিষ্ঠানটি বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছে একটি ফাইলিংয়ে পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা ঘোষণা করেছে। ডিয়াজিওর মতে, বিক্রয় প্রক্রিয়াটি ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা।

ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা জয় সত্ত্বেও আরসিবি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডিয়াজিওর। অ্যালকোহল পানীয় প্রধান মূল ব্যবসায় মনোনিবেশ করতে ক্রীড়া থেকে বিচ্ছিন্নতা চায় তারা। এবছরের শুরুতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া পদদলিত ঘটনার পর এমন পদক্ষেপের ঘোষণা এলো। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির মধ্যে সুনামের ঝুঁকি এবং সম্ভাব্য আইনি দায়বদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে খবর।

বিজয় মালিয়ার ইউনাইটেড বেভারেজ গ্রুপে ২০১৬ সালে মালিকানা থেকে সরে দাঁড়ালে ডিয়াজিও হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজির একমাত্র মালিক। তারপর থেকে অ্যালকোহল বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রক চাপের মধ্যে ক্রিকেটে তারা ধারাবাহিকভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে।

ভারতের ক্রিকেট বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলকে ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে প্রতিষ্ঠানটি। দেশটির গণমাধ্যম বলছে, আইপিএল মৌসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন হতে পারে। তবে ক্রেতাদের সাথে আলোচনা ২০২৫ সালেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরসিবি ধারাবাহিকভাবে আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম। বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যাংক হোলিহান লোকির সাম্প্রতিক জরিপে আরসিবির ব্র্যান্ড মূল্য ২৬৯ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা লিগের শীর্ষ তিন দলের মধ্যে একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআরসিবিভারত ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

জুন ১৪, ২০২৬

এমবাপের ‘মাত্রাতিরিক্ত’ সমালোচনা হয়েছে: ডেম্বেলে

জুন ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT