সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির সাফল্যের পর এবার ‘লায়ন’ নামে আরেকটি ছবি করতে যাচ্ছেন রায়হান রাফী। যেখানে থাকবেন বাংলাদেশের মেধাবী অভিনেতা শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।
বুধবার সকালে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে রায়হান রাফী বলেন, ‘লায়ন’ ২০২৫ এর রোজার ঈদে মুক্তি পাবে। এটি হবে অ্যাকশন বেইজ ছবি।
‘লায়ন’ যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। এ বছরে শুরু হবে শুটিং। তার আগে তবে প্রযোজনা প্রতিষ্ঠান ও নায়িকা আগামীতে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে জানান রাফী।
এর আগে খবর শোনা গিয়ে ‘লায়ন’-এ চঞ্চল চৌধুরী থাকবেন। কিন্তু রাফী জানালেন, তথ্যটি সঠিক ছিল না। অনেক আগে শরিফুল রাজকে চূড়ান্ত করা ছিল।








