বিনোদন

মাত্র ৫৮-তেই চলে গেলেন ‘থর’, ‘আরআরআর’ অভিনেতা রে স্টিভেনসন

চ্যানেল আই অনলাইন সংবাদে রে স্টিভেনসনের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৫৮-তেই চলে গেলেন ‘থর’, ‘আরআরআর’ অভিনেতা রে স্টিভেনসন, সিনেমার দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন হলিউড অভিনেতা রে স্টিভেনসন। ‘থর’, ‘কিং আর্থার’, ‘পানিশার: ওয়ার জোন’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ব্রিটিশ গভর্নর চরিত্রে দেখা গেছে তাকে।

রবিবার ইতালিতে মৃত্যু হয়েছে অভিনেতার। খবরটি ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

রে স্টিভেনসন ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর ১৯৯৮ সালে সুযোগ পান ‘দ্য থিওরি অফ ফ্লাইট’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করার। ২০০৪ সালে প্রথমবারের মতো বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান ‘কিং আর্থার’ ছবিতে। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা যায় তাঁকে।

এসএস রাজা মৌলির ‘আরআরআর’ ছবিতেও অভিনয় করেছেন রে স্টিভেনসং। তাকে দেখা গেছে খল চরিত্রে। দিল্লির ব্রিটিশ গভর্নরের ভূমিকায় দেখা গেছে তাকে।

সূত্র: ডেডলাইন 

বিষয়:আরআরআর থর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…