চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মম বাস্তবতা বলছেন রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৯ উইকেটে হারাকে অতিরিক্ত আত্মবিশ্বাস বলেছিলেন সাবেক কোচ রবিশাস্ত্রী। দুই জয়ের পর ভারত অত্যধিক আত্মতুষ্টি ও আধিপত্য বিস্তারে মনোযোগী ছিল, শাস্ত্রীর এমন কথা মানতে পারছেন না অধিনায়ক রোহিত শর্মা। পরাজয়কে নির্মমতা মনে করছেন ভারতের সফল ওপেনার।

‘সত্যি কথা বলতে, যখন দুটি ম্যাচে জয়ী হবেন, তখন বাইরের কেউ যদি মনে করে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী, এটা সত্যিই খারাপ। কারণ সবগুলো খেলায় আমরা ভালো করতে চাই। দুটি খেলা জিতেই থেমে থাকতে চাইবেন না, সহজ হিসাব।’

‘সব খেলায় আমরা ভালো করতে চাই। এটা যদি বহিরাগতদের কাছে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অন্যকিছু মনে হয়, সেটা সত্যিই আমাদের কাছে অর্থবহ নয়। কারণ রবিশাস্ত্রী নিজেই জানেন যখন খেলি তখন কী ধরনের মানসিকতা থাকে। এটা বাস্তব নির্মমতার জন্য, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য নয়।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সিরিজটি জিততে হবে ভারতকে। স্পিন বিষে নীল করে নাগপুরে প্রথম টেস্ট মাত্র আড়াইদিনে ইনিংস ও ১৩২ রানে জিতে নেয় ভারত। দিল্লিতেও মাত্র আড়াই দিনে দ্বিতীয় টেস্ট জিতে ফাইনালের খুব কাছাকাছি চলে যায়।

ইন্দোরে তৃতীয় টেস্টে মাত্র দুদিন ও এক সেশনে ৯ উইকেটের বড় জয় তুলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই ধরা খেয়ে দ্রাবিড়ের শিষ্যদের চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভাগ্য ঝুলে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগাভাস্কার-বোর্ডার সিরিজটেস্ট চ্যাম্পিয়নশিপভারতরোহিতলিড স্পোর্টসশাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT