সময়টা বেশ ভালোই যাচ্ছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। তারই মাঝে বিপত্তিতে পড়লেন এই অভিনেত্রী। জানা গেছে, প্রায় ৮০ লাখ টাকা খোয়া গেছে এই অভিনেত্রীর।
সূত্রের খবর, অভিনেত্রীর এই বিপুল অঙ্কের টাকা চুরির পিছনে রয়েছে তার দীর্ঘ দিনের ম্যানেজারের হাত। তাই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ম্যানেজারকে চাকরি থেকে বিতাড়িত করেন রাশমিকা।
জানা গেছে, বিপুল অঙ্কের টাকা চুরি প্রসঙ্গে এখন পর্যন্ত পুলিশে অভিযোগ করেননি রাশমিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘অহেতুক এটি নিয়ে কোন ধরনের খবর হোক চান না অভিনেত্রী। সেই কারণেই নিজের ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করেই ক্ষান্ত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী।’’
এদিকে কর্মজীবনে এই মুহূর্তে একের পর এক সাফল্যের সিঁড়ি ভাঙছেন রাশমিকা। দক্ষিণী ছবিতে শুরু থেকেই জনপ্রিয়তা ছিল তার। যার পর বলিউড ছবিতেও পা রেখেছেন তিনি। বর্তমানে আল্লু অর্জুনের বিপরীতে বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’ নিয়ে ব্যস্ত রাশমিকা। অপরদিকে, রণবীর কাপুরের বিপরীতে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ও দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্থান টাইমস








