ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন র‌্যাশফোর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের র‌্যাশফোর্ডের ছবি, ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় র‌্যাশফোর্ড মাঠে প্রস্তুত, তার পোষাক লাল রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হতে যাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ ইংল্যান্ডের তারকার সাপ্তাহিক বেতন দ্বিগুণ করতে চাওয়ায় এমন হতে যাচ্ছে।

রেড ডেভিলদের ২৫ বর্ষী তারকা র‌্যাশফোর্ড বর্তমানে সপ্তাহে ২ লাখ ইউরো বেতন পান। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সানের মতে, ক্লাবের নতুন প্রস্তাবে তিনি সপ্তাহে প্রায় ৩ লাখ ৭৫ হাজার ইউরো পাবেন যা তাকে ক্লাবের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে।

র‌্যাশফোর্ডের ওল্ড ট্রাফোর্ডে আরও এক মৌসুমে থাকার চুক্তি রয়েছে। ক্লাব নতুন করে তাকে আরও পাঁচ বছর রাখার জন্য চুক্তি করতে চায়। ফলে এ তারকার বছরে আরও ৮.৪ মিলিয়ন আয় করার সুযোগ তৈরি হয়েছে।

স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সাপ্তাহিক বেতন ৩লাখ ৭৫ হাজার ইউরো থেকে কমিয়ে ২ লাখে আনতে চায় ক্লাব কর্তৃপক্ষ। ইংলিশ জায়ান্টরা ডি গিয়ার সেই জায়গায় স্থানান্তরিত করতে চায় র‌্যাশফোর্ডকে।

বিষয়:ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেড রেড ডেভিল র‌্যাশফোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…