চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাপিড ক্যাশ: সর্বোচ্চ ৩০ হাজার টাকার লোন দিয়ে চড়া সুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
- সেমি লিড, অপরাধ, তথ্যপ্রযুক্তি
A A

‘র‌্যাপিড ক্যাশ’ নামে একটি অ্যাপ মোবাইলে ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলেই মিলবে লোন। তারা ৫০০ থেকে ৩০ হাজার টাকা লোন দিতে। কিন্তু এই টাকার বিপরীতে মোটা অংকের সুদ আদায় করত। এমন কথার ফাঁদে পড়ে অনেকেই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করেন। তবে সেই অ্যাপে রেজিস্ট্রেশন করলেই ভুক্তভোগীদের মোবাইলে থাকা সব তথ্য চলে যেত চক্রটির হাতে। পরে তারা সেই তথ্য বাইরে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা।

এছাড়া রেজিস্ট্রেশনের পর লোন নিয়ে তারা পড়তেন বিপদে। দুই-একদিন পরই শুরু হতো সুদ আদায়ের তাগিদ। ফোন দিয়ে ঋণের কিস্তি ও চড়া সুদ পরিশোধ করতে বলা হতো। কেউ সেই সুদ দিতে না পারলে তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করা হতো।

এভাবে প্রতারণা করে হাজার হাজার মানুষের কাছে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এই প্রতারণার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন দুই চীনা নাগরিক এবং এক বাংলাদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া।

অবশেষে রাজশাহীর এক ভুক্তভোগী মামলা করলে পুলিশ নড়েচড়ে বসে। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

মঙ্গলবার ১৬ মে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে কল সেন্টারটির পরিচালক মহিউদ্দিন মাহিসহ ২৬ জনকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এসময় প্রতারণা কাজে ব্যবহৃত বেশ কিছু কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়।

এটিইউ বলছে, চক্রের মূল হোতা হলেন মাহির নামে এক ব্যক্তি। তার নেতৃত্বে মূলত এই অ্যাপসে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা হয়ে আসছিল। এর মাস্টারমাইন্ড ছিলেন দুই চীনা নাগরিক।

Reneta

বুধবার ১৭ মে দুপুরে রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিউ) প্রধান কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এটিইউর সাইবার ক্রাইম উইং বিভাগের পুলিশ সুপার  ফারহানা ইয়াসমিন।

পুলিশ কর্মকর্তা বলেন, অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর সব কন্টাক্ট নম্বর, গ্যালারির তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতো চক্রটি। তারা ৫০০ থেকে ৩০ হাজার টাকা লোন দিতে। কিন্তু এই টাকার বিপরীতে মোটা অংকের সুদ আদায় করত। তারা উত্তরায় অফিস খুলে ভারত ও পাকিস্তানি নাগরিকদের তাদের দেশের ভাষায় কথা বলে আকৃষ্ট করত। এজন্য তারা অফিসে তরুণ ও তরুণীদের রেখে হিন্দি ও উর্দু ভাষায় ভারত-পাকিস্তানের নাগরিকদের সাথে কথা বলাতো। এর জন্য অফিসে থাকা লোকজনকে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন দিত চক্রটি। পাশাপাশি কেউ গ্রাহকের কাছে টাকা আদায় করতে পারলে তাদের বোনাস দেওয়া হতো। চক্রটির আরও কল সেন্টার আছে বলে ধারণা করছে এটিইউ।

ফারহানা ইয়াসমিন জানান, চক্রটির সমন্বয়ক হিসেবে কাজ করতেন মহিউদ্দিন মাহি। এই মাহি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়াশোনা করেছেন। তিনি ভালো চীনা ভাষা বলতে পারেন। এই সুযোগকে প্রতারণার কাজে লাগান তিনি। বাংলাদেশে বসে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের নাগরিকদের একইভাবে লোন দিয়ে প্রতারণা করতেন তারা। পরে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে টাকা আদায় করত চক্রটি।

ফারহানা ইয়াসমিন আরও জানান, মূলত অ্যাপটিতে রেজিস্ট্রেশন করলেই সব তথ্য চলে যেত চক্রটির হাতে। তাদের পাল্লায় পড়ে অনেকে এখন সর্বস্বান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিইউর‌্যাপিড ক্যাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT