চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাবাড়ীতে ২ শিশুকে ধর্ষণ

অভিযুক্ত আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ বউবাজার এলাকার একটি বাসায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় রেজাউল করিম (৫০) নামের একজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।  সম্পর্কে তারা দুই বোন। একজনের বয়স ৮ ও আরেকজনের বয়স ১৬। পরে অসুস্থ অবস্থায় ওই দুই বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক।

ভুক্তভোগী শিশুদের মা রোজিনা বেগম বলেন, ‘আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউবাজারে একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী মেয়েটা প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আরেক মেয়ের বয়স ৮ বছর। ঘটনার সময় বাসায় কেবল তারা দুজন ছিল। তাদের বাবা বাইরে ছিল। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে। এ সময় একই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে গিয়ে দুই শিশু মেয়েকে ধর্ষণ করে। মেয়েদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয়। আমি খবর পেয়ে বাসায় যাই। অসুস্থ হয়ে পড়া আমার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এই ঘটনায় রেজাউল করিম (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। দুই শিশুকে  ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ শিশুকে ধর্ষণআটক ১ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালযাত্রাবাড়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT