জনপদ

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রাঙ্গণে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের পর তাকে পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত প্রাঙ্গণে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের পর তাকে পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডিত ওই যুবকের নাম মো. রবিন মিয়া (২৬)। তিনি সখীপুর উপজেলার সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামী দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি সরকারি কৌশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে দণ্ডিত রবিন মিয়া তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদি হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর দণ্ডিত রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

বিষয়:ধর্ষণ নারী ও শিশু নির্যাতন যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…