চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একযুগ পর রঞ্জি ট্রফিতে কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার কোহলি ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইশ গজে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। ভারতীয় মহাতারকাকে সমালোচনা সহ্য করতে হচ্ছিল। কঠোর অবস্থানে চলে গিয়েছিল বোর্ডও। খানিকটা বাধ্য হয়েই তাই ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি।

শেষবার ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে কোহলি খেলেছিলেন ২০১২ সালে। একযুগ পর ফিরছেন ৩৬ বর্ষী টপঅর্ডার ব্যাটার। আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপপর্বের শেষ রাউন্ডে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে দেখা যাবে কোহলিকে। যা নিশ্চিত করেছেন দিল্লির প্রধান কোচ সরণদীপ সিং।

টেস্টের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছেন ২০১৫ সালে, ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। রাঞ্জিতে সবশেষ ম্যাচটি খেলার সময় কোহলির টেস্ট অভিজ্ঞতা ছিল ১০ ম্যাচের। এখন ১২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা তার।

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার রান মোটে ৯০। ৯ ইনিংসে ১৯০ রান করেছেন ২৩.৭৫ গড়ে। অফ স্টাম্পের বাইরের বলে প্রায় একইভাবে আউট হয়েছেন সিরিজজুড়ে।

সবশেষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারায় ক্রিকেটারদের নিয়ে কঠোর অবস্থানে ভারতীয় বোর্ড। জারি করেছে বেশকিছু বিধিনিষেধ। যা না মানলে আইপিএলে দল না পাওয়াসহ শাস্তির মুখে পড়তে হতে পারে ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিদিল্লিনিউজিল্যান্ডবিসিসিআইভারতরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT