কাজের বাইরে নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখেন রানি মুখার্জি। সম্প্রতি তাকে দেখা যায় সিদ্ধি বিনায়ক মন্দিরে। ‘শমশেরা’র জন্য পূজা দিতে সেখানে গিয়েছেন তিনি। মন্দিরে ধারণ করা রানীর একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে রানি অ্যাকটিভ না। বলিউড ইভেন্টেও দেখা যায় না তাকে। করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর ক্যামেরায় ধরা পড়লেন ধর্মা প্রোডাকশনের ‘শমশেরা’ ছবির জন্য পূজা দিতে গিয়ে। গাড় সবুজ রঙের একটি পোশাক পরেছেন রানি। গোলাপি ওড়নার সাহায্যে পেট আড়াল করে রেখেছেন। আর তা দেখেই অনেকের ধারণা হয়েছে আবার মা হতে চলেছেন রানি।
২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার।
মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রানি। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়। ‘মর্দানি’ ছবি দিয়ে কামব্যাক করেছিলেন। তবে বক্স অফিসে ছবিটি ব্যর্থ হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা






