চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: নিলামের আগে সরাসরি দল পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল দল নিলামের আগে প্রস্তুত দলগুলোর লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ডিসেম্বরে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ৬ ফ্র‌্যাঞ্চাইজির অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। আসর সামনে রেখে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। তার আগে দল গোছানো শুরু করছে ফ্র‌্যাঞ্চাইজিগুলো। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগে চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগামী ডিসেম্বরের শেষদিকে গড়াবে বিপিএল। আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

ঢাকা ক্যাপিটালস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খান।

সিলেটে টাইটানস দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে।

নোয়াখালী এক্সপ্রেস দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সৌম্য সরকারকে। বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লসের সঙ্গে চুক্তি সেরেছে তারা।

চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত পাকিস্তানের লেগস্পিনার আহমেদ আবরারকে নিয়েছে তারা। শক্তিশালী দল গঠনে কাজ করে যাচ্ছে রংপুর রাইডার্স। জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বিদেশিদের এখনও নজর রাখছে ফ্র‌্যাঞ্চাইজিটি।

Reneta

রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে। বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত কারও নাম জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকা ক্যাপিটালসনোয়াখালী এক্সপ্রেসবিপিএল-২০২৬রংপুর রাইডার্সরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT