চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেই রংপুরকে জেতালেন বাবর আজম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন বাবর আজম। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেই রংপুর রাইডার্সকে জেতালেন পাকিস্তানি তারকা ব্যাটার, তুলে নিয়েছেন ফিফটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২০ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর। তবে বাবর ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত জুটিতে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে রংপুর।

রংপুরের সামনে লক্ষ্যটা খুব একটা বড় না হলেও শুরুতে সিলেট বোলারদের তোপের মুখে পড়তে হয় তাদের ব্যাটারদের। ওপেনিংয়ে নামা বাবর আজম একপ্রান্ত আগলে রাখলেও ৭ ওভারে ৩৯ রানে ৬ ব্যাটারকে হারায় রংপুর। ৭ম ওভারে ৩ উইকেট তুলে নেন সিলেটের লঙ্কান স্পিনার দুশন হেমন্ত।

ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে হাল ধরেন বাবর। ৬৮ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান পাকিস্তানি ওপেনার। ৬টি চারে ৪৯ বলে ৫৬ রান করেন বাবর। দুই চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৪৭ রান করেন ওমরজাই।

সিলেটের হয়ে দুশন হেমন্ত নেন তিন উইকেট। নাজুমল ইসলাম অপু , রিচার্ড এনগারাভা ও তানজিম সাকিব নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। ৩৯ রানে ৫ ব্যাটারকে হারায় তারা। পরে হাল ধরেন বেনি হাওয়েল ও বেন কাটিং। ৬৮ রানের জুটি গড়েন। ১৭.৪ ওভারে দলীয় ১০৭ রানে কাটিং ফিরে যান ৩১ বলে ৩১ রান করে।

Reneta

ফিফটি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরে যান বেনি হাওয়েলও। ১৯.৩ ওভারে দলীয় ১১৭ রানে রিপন মন্ডলকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে ধরা পড়েন ব্র‌েন্ডন কিংয়ের হাতে। পরে ১২০ রানে থামে রংপুরের ইনিংস।

রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও রিপন মন্ডল নেন দুটি করে উইকেট। মোহাম্মদ নবী ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরবিপিএল-২০২৪মাশরাফীরংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT