জনপদ

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় বহু হতাহত

সড়ক দুর্ঘটনায় আহত ও স্বজনদের উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও স্বজনদের সাথে দেখা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আন্তত ১৫ জন।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা যায়। তবে শ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলায় নির্মাণ কাজে যায়। সেখানে কাজ শেষ করে রাঙ্গামাটিতে ফেরার সময় ঢালাই মেশিনসহ মিনি ট্রাক ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে উঠার সময় পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং ১৫ জন আহত হয়।

দুর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

বিষয়:রাঙ্গামাটি রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…