বিনোদন

সঙ্গে আলিয়া, হঠাৎ মেজাজ হারালেন রণবীর!

রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে আলাপচারিতা, হঠাৎ মেজাজ হারান রণবীর. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে আলাপচারিতা, হঠাৎ রণবীরের মেজাজ পরিবর্তন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৫ মে) রাতে মুম্বাইয়ের একটি স্টুডিওর বাইরে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। রণবীরের মা ও বোনের নতুন ছবি ‘দাদি কি শাদি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন এই পাওয়ার কাপল। কিন্তু গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীরা তাদের এতটাই ঘিরে ধরেন যে রণবীর মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে ফেলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর এবং আলিয়া গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাদের মুখের সামনে ক্যামেরা নিয়ে হুড়োহুড়ি শুরু করেন পাপারাজ্জিরা।

রণবীর প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ভিড় না কমায় তিনি বিরক্ত হয়ে বলেন, “আপ লোগো কো ফটো চাহিয়ে… চলো!” (আপনাদের ছবি চাই তো… চলুন!) এরপর তিনি ভিড় সরিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে পোজ দেওয়ার অনুরোধ জানান যাতে সবাই শান্তিতে ছবি তুলতে পারেন। রণবীরের কড়া মেজাজ দেখে পরে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, “পিছে হট, পিছে!”

এদিন রণবীরকে দেখা গিয়েছে একটি টিল রঙের পোলো শার্ট এবং হালকা বেজ ট্রাউজারে। অন্যদিকে, আলিয়া সেজেছিলেন অল-ব্ল্যাক লুকে কালো শার্ট আর চওড়া প্যান্টে তাকে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল।

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা রণবীরের পাশে দাঁড়িয়েছেন। নেটিজেনদের একাংশের প্রশ্ন, কেন সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরকে এভাবে নষ্ট করা হয়? একজন মন্তব্য করেছেন, “ক্যামেরা আছে বলেই কারও মুখের ওপর ক্যামেরা ধরা ঠিক নয়। পাপারাজ্জিদের উচিত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা।”

বিষয়:আলিয়া ভাট রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…