চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে যেতে পারে রণবীরের বহুল প্রতীক্ষিত যে ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য। অনুমান করা হচ্ছে যে, রণবীরের রামায়ণের জন্য ভক্তদের আরও অপেক্ষা করতে হতে পারে। কারণ ‘রামায়ণ’-এর জন্য মূলত নির্ধারিত তারিখগুলি এখন সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য দিচ্ছেন নায়ক।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রণবীর কাপুর প্রথমে ‘রামায়ণ’ -এর শ্যুটিং শেষ করার কথা ছিল। তারপর সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ -এর বাকি অংশগুলি শ্যুট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ‘রামায়ণ’-এর শ্যুটিংয়ে মূল পরিকল্পনার চেয়ে বেশি সময় লাগছে। তাই সম্ভবত রণবীর কাপুর সঞ্জয় লীলা বানসালীর ছবিটির কাজ আগে করতে পারেন এবং সেই অনুযায়ী তারা তারিখগুলি নির্ধারণ করতে পারেন।

সূত্র অনুসারে আরো জানা গেছে যে, রণবীর কাপুর রামায়ণের দুটি অংশের শ্যুটিংয়ের পর সঞ্জয় লীলা বানসালির ছবির কাজ শুরু করতে চেয়েছিলেন। তবে যেহেতু রামায়ণের শ্যুটিংয়ে সময় লাগছে, তাই রণবীরের ‘রামায়ণ ২’-এর জন্য যে তারিখগুলি আলাদা করে রেখেছিলেন তা সঞ্জয় লীলা বানসালীকে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই। অনুমান করা হচ্ছে যে, এর ফলে ‘রামায়ণ ২’ পিছিয়ে যেতে পারে। যা মূলত ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

রণবীর কাপুরের ‘রামায়ণ’ -এর প্রসঙ্গে বলতে গেলে, সাই পল্লবীকে মাতা সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন অরুণ গোবিল, রবি দুবে, সানি দেওল, কাজল আগরওয়াল এবং রাকুল প্রীত সিং।- বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাভ অ্যান্ড ওয়ার'নীতেশ তিওয়ারিরামায়ণসঞ্জয় লীলা বানসালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT