আদালত

রানা প্লাজার রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

রানা প্লাজার রানাকে জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজার রানাকে জামিন দেওয়ার জন্য হাইকোর্টের সামনে উপস্থিত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রানার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম। এই আইনজীবী বলেন, আজকের জামিনের ফলে রানার মুক্তিতে বাধা নেই।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।

বিষয়:রানা রানা প্লাজা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…