আদালত

রানা প্লাজার রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

রানা প্লাজার রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর আদালত প্রাঙ্গণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজার রানাকে হাইকোর্টের জামিন স্থগিতের পর আদালত প্রাঙ্গণে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি আবু জাফর সিদ্দিকী রানার জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করে বিষয়টি ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

রানার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার তাকে জামিন দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:রানা রানা প্লাজা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…