রমজানের এক মাসের আগেই উত্তপ্ত রাজধানীর নিত্যপণ্যের বাজার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, অনেক খামার বন্ধ উৎপাদন কম , মুরগি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দামে প্রভাব পড়েছে ব্রয়লার মুরগি ডিম এর বাজারে। ঝাঁঝ ছড়াচ্ছে কাঁচামরিচ এর বাজারও। রমজান না আসতেই বাজারে দরদাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে রোজার আগেই পদক্ষেপ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের।






