তিন দিনের মধ্যে রাম সেতু রক্ষার মিশনে অক্ষয়!

চ্যানেল আই অনলাইন এর জন্য বিভিন্ন ধরনের ছবি, যা বাংলাদেশি সংবাদ, বিনোদন ও খেলাধুলার বিষয়বস্তুর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নবরাত্রির প্রথম দিনে ‘রাম সেতু’র টিজার শেয়ার করেছেন অক্ষয় কুমার। ছবিতে একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
টিজারে বিশেষ ধরণের পোশাকে দেখা গিয়েছে অক্ষয়কে। পানির নিচে ডুব দিয়ে পানিতে ডুবে থাকা রাম সেতু দেখতে দেখা যায় তাকে।
ছবির গল্প সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি টিজার থেকে। অক্ষয় সামান্য ধারণা দিয়েছেন। টিজারে অক্ষয়ের কণ্ঠে শোনা যায়, ‘রাম সেতু বাঁচানোর জন্য আমাদের সময় আছে আর মাত্র তিন দিন।’
‘রাম সেতু’ চলতি বছরে অক্ষয়ের পাঁচ নম্বর ছবি। এই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ করেছে। তবে তিনি আশা ছাড়েননি।
‘রাম সেতু’ মুক্তি পাবে ২৫ অক্টোবর। পরিচালনা করছেন অভিষেক শর্মা। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন জ্যাকুলিন ও নুসরাত ভারুচা।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস






