চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেদিন কী ঘটেছিল, এখনও জানেন না রাম চরণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
দুই ব্যক্তি আনন্দে নাচছেন, ঐতিহাসিক স্থাপনার পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের তালে নাচতে চেয়েছিলেন রাম চরণ। প্রস্তুতও ছিলেন শতভাগ। কিন্তু তাকে নাচতে বলাই হয়নি, এমনটাই এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন অভিনেতা।

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের সঙ্গে নেচেছেন দুই পেশাদার পারফর্মার। অনেকের মনেই সেদিন প্রশ্ন উঠেছিল অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কেন স্টেজে উঠে নাচেননি জুনিয়র এনটিআর ও রাম চরণ! সেই সময়ে অস্কার পুরস্কার অনুষ্ঠানের অন্যতম প্রযোজক রাজ জানান, দুই অভিনেতা মঞ্চে লাইভ পারফর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলে জানিয়েছেন। কারণ হিসেবে তারা অন্যান্য পেশাদার প্রতিশ্রুতি এবং মহড়ার জন্য সীমিত সময়কে দেখিয়েছেন।’ তবে রাম চরণ জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা।

ইন্ডিয়া টুডে-তে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি রাম চরণ বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম। শতভাগ প্রস্তুত ছিলাম অস্কারের মঞ্চে ডাক পাওয়ার জন্য। কিন্তু সত্যিই জানি না কী ঘটেছিল। কিন্তু এই ব্যাপারে কথা না বলি কারণ যারা নেচেছিলেন, তারা অসাধারণ ছিলেন এবং আমাদের চেয়েও ভালোভাবে কাজটি করেছেন। আমি অনেকবার নেচেছি এই গানে, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্টেজে এবং বিভিন্ন সাক্ষাৎকারে। তাই আমাদের আরামে বসে শো উপভোগ করার সময় এখন…কারণ এখন আমার মনে হয়, এটা শুধু আমাদের গান নেই। এটা পুরো ভারতের গান। মানুষের গান। তারাই আমাদেরকে অস্কারের গালিচা পর্যন্ত নিয়ে গেছেন।’

Banglabid

৯৫ তম অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন কানাডিয়ান নৃত্যশিল্পী শিল্পী বিলি মুস্তাফা আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব।

মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে শিল্পীদের আহ্বান জানান দীপিকা। পারফরম্যান্স শেষে করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ‘নাটু নাটু’ পায় স্ট্যান্ডিং ওভেশন। পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কার গ্রহণ করেন সংগীত পরিচালক এম এম কীরাবাণী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারজুনিয়র এনটিআররাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT