চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র হত্যায় অর্থ জোগানদাতা রক্তিম শর্মা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
নিখোঁজ ছাত্রের হত্যাকারীর গ্রেপ্তার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে হামলায় অন্যতম অর্থ যোগানদাতা হিসেবে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে পুলিশ। রক্তিম শর্মার গ্রেপ্তারে এলাকাবাসী ও ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছে।

জানা গেছে, রক্তিম শর্মা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে ছাত্র আন্দোলনের সময় আসাদগেট এলাকায় সংঘটিত ছাত্র হত্যার জন্য অর্থ জোগান দিয়ে আসছিল। এই ঘটনায় ৫ আগস্টের পর থেকেই তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের লুটপাট সিন্ডিকেটের একজন হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, যেমন ১২ আইটি প্রকল্প, ৮ আইটি প্রকল্প, শিফট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টসহ আরও অনেক প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে কাজ আদায় করতেন।

তিনি জুনাইদ আহমেদ পলকের শিক্ষকের ছেলে নরোত্তম পাল ও আইসিটি মন্ত্রণালয়ের দালাল স্বেচ্ছাসেবক লীগের পলাতক নেতা মাসরুল আলম মিলনের সহযোগী।

সূত্র মতে, হরিরলুটের এই চক্রে যুক্ত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে তারা আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে অনিয়ম ও কারসাজির মাধ্যমে কাজ বাগিয়ে নিতেন।

ট্যাগ: রক্তিম শর্মারক্তিম শর্মা গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত প্রধান উপদেষ্টা

পরবর্তী

বেক্সিমকোর বন্ধ প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে: কর্তৃপক্ষ

পরবর্তী
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রবেশপথে ভিড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকোর বন্ধ প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে: কর্তৃপক্ষ

বৃষ্টি ও তুষারপাতের কারণে বিমানবন্দরে বিমান ও যাত্রীবাহী বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত: ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

সর্বশেষ

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (প্রতিনিধি)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT