রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গতবারের মতো এবারো বহাল থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ। আগামী ২৯ মে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি উপ-কমিটির সভাপতি সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
তিনি জানান, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্য দিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরেরদিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।







