রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে

Entrance gate of Rabi University with logo, brick pillars, and surrounding greenery in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারিদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে আজও কমপ্লিট শাটডাউনে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
তবে আওতামুক্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে ও আমতলায় অবস্থান নিয়েছেন।
বেলা ১১ টার পর উপউপাচার্য ও কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় অভ্যন্তরীণ ৫ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট।
গতকাল সিন্ডিকেট সভা শেষে বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
তিনি জানান, পোষ্য কোটা উপাচার্যের দেওয়া সিদ্ধান্তই স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
তিনি আরও বলেন, রাকসু নির্বাচন নির্বিঘ্নে পরিচালনার জন্য সিন্ডিকেট সকল পক্ষের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।






