চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবরেণ্য ৬ গুণীজন পেলেন রাজশাহী এসোসিয়েশন পদক

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
১১:৫২ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

‘রাজশাহী এসোসিয়েশন পদক’ পেলেন দেশ বরেণ্য ৬ গুণীজন। ঐতিহ্যঋদ্ধ রাজশাহী এসোসিয়েশনের আয়োজনে এসোসিয়েশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ঐতিহ্যঋদ্ধ রাজশাহী এসোসিয়েশনের আয়োজনে এসোসিয়েশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘ফুলচিত্র গীতিগাথা রূপকর্ম কৃতীময়’ ৬ গুণী মানুষকে সংবর্ধনা প্রদান উপলক্ষে গুণিজন ও প্রয়াত গুণিজণের স্বজনদের হাতে পদক, সম্মাননা, উত্তরীয় এবং পঞ্চাশ হাজার টাকার ক্রসচেক তুলে দেন রাসিক মেয়র।

সংবর্ধিত গুণিজনেরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু, ৭নং সেক্টর এর ৪নং সাব সেক্টর কমাণ্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুহা. বদিউজ্জামান টুনু (বীর প্রতীক), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রয়াত প্রফেসর ড. মুহাম্মদ কায়েস উদ্দিন, বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত শর্মিলী আহমেদ, বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতসাধক উস্তাদ শ্রীমতি মঞ্জুশ্রী রায় এবং বাংলাদেশ জাদুঘরের প্রাক্তন মহাপরিচালক ইতিহাসবিদ সমর পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, দেশ বরেণ্য ৬ গুণীজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করায় রাজশাহী এসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আগামীতেও গুণীজনকে সংবর্ধনা প্রদানের এই ধারা তারা অব্যাহত রাখবেন।

রাসিক মেয়র বলেন, রাজশাহীতে সিটি মিউজিয়াম, আর্কাইভ ও আর্ট গ্যালারী প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ব্যাপারে কাজ করতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এসোসিয়েশনসহ আমরা সকলে মিলে একে অপরের সহযোগী হয়ে রাজশাহীকে এগিয়ে যেতে চাই।

Reneta

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ওয়াহিদা মল্লিক জলি ও প্রফেসর রহমত আলী। স্বাগত বক্তব্য দেন রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। গুণীজন পরিচিতি তুলে ধরেন রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT