নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে: রাসিক মেয়র

নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণের জন্য রাসিক মেয়র।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন: নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, কোরবানির পশু জবেহকরণের জন্য সিটি কর্পোরেশন থেকে ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত স্থানের বাইরেও বিভিন্ন জায়গায় পশু কোরবানি দিয়েছেন নাগরিকরা।
নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হচ্ছে। এজন্য নগরবাসীকে ধন্যবাদ জানান।
এরআগে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণে আবারো রেকর্ড গড়ে রাজশাহী সিটি কর্পোরেশন।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় নির্ধারিত সময়ের অনেক আগেই রোববার সন্ধ্যাতেই পরিচ্ছন্ন ঝকঝকে-তকতকে শহর পেলেন রাজশাহী মহানগরীবাসী। ২৮টি ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্নকর্মী নিয়োজিত ছিলেন।






