চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার চেক বাউন্সের অভিযোগ, হতাশ রাজশাহীর ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেও একবার চেক বাউন্স করেছিল দুর্বার রাজশাহী ক্রিকেটারদের। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীন বয়কট করেছিল দলটি। বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝে পেয়েছিলেন ক্রিকেটাররা। এরপর গত রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন দলটির বিদেশি ক্রিকেটাররা। দেশিদের অবশ্য ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দিয়েছিল সেদিন, ফ্র্যাঞ্চাইজিটির সেই চেকও বাউন্স হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার লিগপর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে আছে তাসকিন আহমেদের দল। ম্যাচের আগে সকালে ক্রিকেটারদের অনেকেই বনানীর একটি ব্যাংক শাখায় চেক জমা দিয়েছিলেন। সেদিন কাউকেই টাকা দেয়নি ব্য়াংকটি। জানায় সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার টাকা পাবেন ক্রিকেটাররা। আর বাউন্স হলেও এদিনই জানা যাবে। দলটির একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো টাকা জমা হয়নি তাদের একাউন্টে।

রাজশাহীর এক ক্রিকেটার বলেন, ‘ভাই, চেক আবার বাউন্স করছে। যাদেরকেই দিয়েছিল সবারটা বাউন্স করেছে। মালিক আমাদের সাথে কী করছে বুঝতে পারছি না। হিন্দি সিনেমা দেখছেন না? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ! আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমরা আজকে বসব, এরপর সিদ্ধান্ত নিব। এভাবে তো হয় না।’

দলটির একাধিক ক্রিকেটার অবশ্য আশায় আছেন মঙ্গলবার ব্যাংক বন্ধ হওয়ার আগেই টাকা পেয়ে যাবেন। তাদেরই একজন বললেন, ‘চেক জমা দিয়েছিলাম সোমবার। তবে টাকা এখনও একাউন্টে আসেনি। ব্যাংক থেকে বলেছিল, আজকে (মঙ্গলবার) পেয়ে যেতে পারি। ব্যাংক বন্ধ হওয়ার আগপর্যন্ত তো সময় আছে। এরমধ্যেই হয়ে যাবে আশা করি।’

আরেক ক্রিকেটার অবশ্য অপেক্ষায় থাকতে রাজি নন। জানালেন, বারবার চেক প্রত্যাখ্যান হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা। বলেছেন, ‘শরীর খুব ভালো। কিন্তু অন্যকিছু তো ভালো নেই। আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন টাকা যে এখনও পাইনি। চেক আবার বাউন্স করেছে। আর তো আশা দেখছি না। ব্যাংকে ফোন করে যে খোঁজ নেব, সেটাও কেমন একটা লাগছে। মালিকপক্ষ আসলে কী করতে চাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বারবার এই একই অবস্থা হচ্ছে। আমার তো মনে হয়, ব্যাংক থেকে তারা বাংলাদেশ ব্যাংকে বলে দেবে এসব ব্যক্তির লেনদেনে সমস্যা আছে। তখন দেখা যাবে, উল্টো আরও ঝামেলায় পড়ে যাব।’

‘আর তো বেশিদিন বাকি নেই টুর্নামেন্টের। এখন ছেড়ে দিলে পরে তো কিছুই পাব না। তাই আমরা সবাই (ক্রিকেটাররা) মিলে বসব যে আসলে কী করা যায়। এরপর মালিকপক্ষের কাছে সমাধান চাইব। আর তো উপায় দেখছি না।’ যোগ করেন রাজশাহী দলের ওই ক্রিকেটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেকবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT