চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব-প্রিয়াংকার কণ্ঠে বিজয়ের গান 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

মহান বিজয় দিবস উপলক্ষে তৈরি হলো নতুন গান। ‘জয় হোক’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

‘জয় হোক বাঙালির/ জয় হোক বাংলার/ জয় হোক জনতার/ জয় হোক মানবতার’—এমন কথার গানটি রবিবার (৩ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং হয়।

গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন হাজং বলেন, এটি একটি দেশের গান। বাঙালির চেতনার গান। বাঙালির বিজয়, স্বনির্ভরতা ও আত্মমর্যাদার কথা গানটিতে বলা হয়েছে। আশা করি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা খুঁজে পাবে।

রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, দেশের গান গাইতে কার না ভাল লাগে। আমরা আমাদের দেশকে ভালবাসি। সম্মান করি। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এই গানটি।

সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, গানের কথা খুব চমৎকার। এমন একটি দেশের গানে সুর করতে পেরে আমি গর্বিত। এটি একটি বিজয়ের গান। বাঙালির সাম্য ও মানবতার গান। আশা করি গানটি শ্রোতাদের ভাল লাগবে।

‘জয় হোক’ শিরোনামের এই গানটি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি গীতিকবি সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সুজন হাজং অফিসিয়াল-এ অবমুক্ত করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিয়াংকারাজীবরেকর্ডিংলিড বিনোদনসুজন হাজং
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬

সাময়িক বরখাস্তকৃতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব: ইউএনওকে শোকজ

এপ্রিল ৩, ২০২৬

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT