চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানের কোচের চেয়ারে ফিরলেন সাঙ্গাকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা

২০২৬ আইপিএলের জন্য রাজস্থান রয়্যালসের প্রধান কোচ এবং ক্রিকেট পরিচালক করা হল কুমার সাঙ্গাকারাকে। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত দলটির কোচ ছিলেন ৪৮ বর্ষী লঙ্কান সাবেক। রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে সহকারী কোচে পদোন্নতি দেয়া হয়েছে।

সবশেষ আসরে দলটির প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান টেবিলে নয়ে আসর শেষ করেছিল। সাঙ্গাকারার সময়ে ২০২৩ সালে পঞ্চম স্থানে শেষ করেছিল দলটি, ২০২২ এবং ২০২৪ সালে ছিল শীর্ষ চারে। ২০২২ সালে ফাইনালে পৌঁছেছিল রয়্যালসরা।

ফ্র্যাঞ্চাইজিটি বিবৃতিতে বলেছে, ‘সাঙ্গাকারা দায়িত্বে থাকাকালীন পারফরম্যান্স এবং ধারাবাহিকতার স্পষ্ট উন্নতির লক্ষ্যণীয় ছিল।’

ফ্র্যাঞ্চাইজির প্রধান মালিক মনোজ বাদালে বলেছেন, ‘আমরা কুমারকে প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনতে পেরে আনন্দিত। এ পর্যায়ে দলের প্রয়োজন দেখার সময়। আমরা অনুভব করেছি যে, দলের মধ্যে তার পরিচিতি, নেতৃত্বের প্রভাব আছে এবং রয়্যালস সংস্কৃতি সম্পর্কে তার গভীর ধরণা আছে। এটি ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার সঠিক ভারসাম্য বয়ে আনবে দলের জন্য।’

‘একজন নেতা হিসেবে কুমারের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তার স্পষ্টতা, শান্তভাব এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তা পরবর্তী পর্যায়ে দলকে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

রাঠোরের পদোন্নতির সাথে ফ্র্যাঞ্চাইজিটি আরও জানিয়েছে, শেন বন্ড বোলিং কোচ থাকবেন। পাশাপাশি ট্রেভর পেনি এবং সিড লাহিড়ী যথাক্রমে সহকারী কোচ এবং পারফরম্যান্স কোচ হিসেবে থাকবেন।

Reneta

নতুন করে কোচের দায়িত্ব পেয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘প্রধান কোচ হিসেবে ফিরে এসে এবং প্রতিভাবান দলের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি সম্মানিত। আমার সাথে একটি শক্তিশালী কোচিং দল পেয়ে আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিড প্রত্যেকেই তাদের ক্ষেত্রে দক্ষ। একসাথে আমরা খেলোয়াড়দের প্রস্তুত করার দিকে মনোনিবেশ করতে পারব।’

‘একটি দল হিসেবে আমরা কোথায় যেতে চাই সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। আমাদের লক্ষ্য হল এমন একটি দল তৈরি করা যারা স্পষ্টতা, স্থিতিস্থাপকতা এবং উদ্দেশ্য নিয়ে খেলবে।’

সাঙ্গার টিম ম্যানেজমেন্টকে নতুন অধিনায়ক খুঁজতে হবে। কারণ চেন্নাই সুপার কিংসের সাথে বাণিজ্য চুক্তিতে সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে দলটি। নিলামের আগে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনকে টেনেছে রাজস্থান।

রয়্যালস বেশকিছু খেলোয়াড় ছেড়ে দিয়েছে। আসন্ন মিনি নিলামে তাদের ১৬.০৫ কোটি খরচ করতে পারবে। নয়জন খেলোয়াড় নিতে পারবে। যার মধ্যে একজন বিদেশী খেলোয়াড় নেয়ার সুযোগ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকুমার সাঙ্গাকারারাজস্থান রয়্যালসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT