ক্রিকেট

টেস্টে ইংল্যান্ডের কোচ ম্যাককালাম

সাদা বলে কোচ হচ্ছেন কলিংউড?

ইংল্যান্ড ক্রিকেটার ম্যাককালাম মাঠে প্রশংসা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেটার ম্যাককালাম মাঠে তার পারফরম্যান্সের জন্য প্রশংসা পাচ্ছেন, টেস্টে ইংল্যান্ডের কোচ ম্যাককালাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলোচনায় থাকা গ্যারি কারস্টেন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ইংলিশদের টেস্ট কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। খবর, সাদা বলে ইংলিশদের দায়িত্ব নেয়ার কাছাকাছি আছেন পল কলিংউড।

অ্যাশেজ সিরিজে ভরাডুবির পর ইংল্যান্ডের প্রধান কোচের পদ হারান ক্রিস সিলভারউড। এরপর থেকেই নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কী দায়িত্ব নেন কোচিং স্টাফে বদল আনার। নানা আলোচনার অবসান ঘটিয়ে কিউইদের সাবেক আগ্রাসী ব্যাটার ম্যাককালামের হাতেই লাল বলের দায়িত্ব তুলে দিলেন রব।

দায়িত্ব পেয়ে ম্যাককালামের প্রথম মিশন নিজ দেশের বিপক্ষেই। আসছে জুনের প্রথম সপ্তাহে তার অধীনে কিউইদের বিপক্ষে টেস্টে নামবে বেন স্টোকসের দল।

অবসরের পর আগে কোনো জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যায়নি ৪০ বর্ষী ম্যাককালামকে। আইপিএলে কলকাতা নাইট রাইর্ডাসের কোচের দায়িত্বে ছিলেন। বুধবার পর্যন্ত কেকেআরের সাথে কাটিয়ে ইংলিশদের দায়িত্ব বুঝে নিতে বিমানে চাপছেন তিনি।

সাদা বলে একসময়ে বোলারদের ত্রাস লাল বলের ক্রিকেটেও ছিলেন ঝলমলে। ২০১৬ সালে ক্যারিয়ারের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ বলে ১৪৫ রানের ঝড়ো ইনিংস আক্রমণাত্মক ম্যাককালামের সত্তাই বহন করে।

অন্যদিকে, রঙিন পোশাকে দায়িত্ব নেয়ার কাছাকাছি আছেন ইংলিশদের সাবেক অলরাউন্ডার পল কলিংউড। ১৯৭ টেস্টে ৩৫ গড়ে ৫,০৯২ রান রয়েছে ৪৫ বর্ষীর তারকার। আগেও ইংল্যান্ড দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিষয়:কলিংউড কুমার সাঙ্গাকারা গ্যারি কারস্টেন মাহেলা জয়াবর্ধনে ম্যাককালাম স্টোকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…