ক্রিকেট

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন জাম্পা

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন জাম্পা, ক্রিকেটাররা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ার পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার পর্দা উঠতে চলেছে আইপিএলের। আসর শুরুর আগের দিন বড় হোঁচট খেয়েছে রাজস্থান রয়্যালস। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন অ্যাডাম জাম্পা।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো অস্ট্রেলিয়ান লেগস্পিনারের ম্যানাজারের বরাতে বিষয়টি জানিয়েছে। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি ফ্র‌্যাঞ্চাইজিটি।

গত আসরে রাজস্থানের হয়ে খেলেছেন অজি তারকা। ৬ ম্যাচে ৮.৫৪ ইকোনোমি রেটে নেন ৮ উইকেট। আসন্ন আইপিএলে নিলামের আগে তাকে ধরে রাখে দলটি। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন জ্যাম্পা।

এদিকে এবারের আসরে প্রসিধ কৃষ্ণাকেও পাচ্ছে না রাজস্থান। গত মাসে অস্ত্রোপচার করানো হয়েছে তার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে রয়েছেন এই পেসার।

শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে চেন্নাই। রোববার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রাজস্থান।

বিষয়:আইপিএল ২০২৪ জাম্পা রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…