চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টার ছাড়া এই শুটিং অসম্ভব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বড় বাজেটে নির্মিতব্য ছবি ‘মুক্তি’। করোনার আগে শুরু হয়েছিলো এই ছবির শুটিং। মহামারীর কারণে কিছু অংশের শুটিং হলেও থেমে যায় কাজ। দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে ছবিটির শুটিং। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবির শুটিং চলছে ঢাকার বাইরে। যেখানে একটি দৃশ্যে হেলিকপ্টারের দৃশ্য বাধ্যতামূলক!

গত তিন দিন ধরে ছবির শুটিং পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম চরিত্রে অভিনয় করা রাজ রিপা। তিনি বলেন, গল্পের প্রয়োজনে একটি দৃশ্যের জন্য হেলিকপ্টার লাগবেই, এটা ছাড়া এই দৃশ্য করা অসম্ভব। দৃশ্যটি আগেই জানাতে চাই না, তাহলে স্পয়লার হয়ে যাবে।

লেডি অ্যাকশন ধাঁচের ছবি ‘মুক্তি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে অভিনয় করছেন নয় জন অভিনেতা! তিনি জানান, আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, আমান রেজা, তন্ময়, আদর আজাদ, দুর্জয় মামুন, জিলানি, সাইফ খানসহ আরও কয়েকজন আছে।

নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ ‘মুক্তি’ ছবিতে।

রাজ রিপা বলেন, মুক্তির জন্য ফাইট শিখেছি, তীর চালানো শিখেছি, সাইকেল-বাইক চালানো শিখেছি। করোনার পুরোটা সময় কেটেছে এ ছবির প্রস্তুতি নিতে। ইফতেখার চৌধুরী ভাই গুণী নির্মাতা, তার নির্দেশনা মেনে প্রতি কাজ ভিডিও করে পাঠাতাম।

তিনি বলেন, মিলন ভাই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এজন্য তার অংশের শুটিং থেকে ছিল। তিনি দেশের ফেরায় আমরা পুনরায় শুটিং করছি। তিনটি গান এবং অল্প কিছু দৃশ্য বাদে বাকি সব শেষ হয়েছে। মুক্তি আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে, সেভাবে পরিশ্রম করে কাজটি করছি।

Reneta

রাজ রিপা বলেন, আমাদের সমাজে নারীরা পদে পদে বিপদের সম্মুখীন হই, উঠে দাঁড়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পাড়া-প্রতিবেশী, সমাজের মানুষজন, কোনো একটা কাজ শিখতে গেলে বাঁধা দেয়, সেই বাঁধাটা কতটুকু খারাপ হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য, সেটা ‘মুক্তি’তে তুলে ধরা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর আজাদআনিসুর রহমান মিলনআমান রেজাইফতেখারকায়েস আরজুতন্ময়মিলনমুক্তিরাজ রিপালিড বিনোদনসাইফ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT