বাংলাদেশ

প্রচণ্ড গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে ভারী বর্ষণে রাস্তাঘাট পানিতে ভরে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে প্রবল বর্ষণে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ শেষে ঘরমুখো মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। তীব্র তাপদাহে যখন হাঁসফাঁস জনজীবন তখন স্বস্তির বৃষ্টি আর্শীবাদ হয়ে এসেছে ব্যস্ত নগরীতে। ঈদ যাত্রায় এমন স্বস্তির বৃষ্টিতে যেন প্রশান্তি এসেছে রাজধানীর বুকে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁও, মিরপুর, ফার্মগেট, মালিবাগ, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা বাতাস। কয়েক মিনিটের ব্যবধানে তা রূপ নেয় বজ্রসহ ঝড়ো বাতাসে। মুহূর্তেই ঢাকার বিকেল রূপ নেয় রাতের অন্ধকারে। ব্যস্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

কয়েকদিনের বৃষ্টিহীন নগরীতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে বৈশাখের শুরুতেই এমন বৃষ্টি আর কালবৈশাখী ঝড় একটু হলেও দাগ কাটলো নগরবাসীর মনে। এর আগে দুপুর থেকেই রাজধানীর আকাশে কালো মেঘে ঢেকে যায়।ঢাকা শহরে ঘন কালো মেঘের আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আজকের আবহাওয়া পূর্বাভাসে কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির কথা বলা হয়েছিল।

বিষয়:বৃষ্টি রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…