চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের টিকেট কাটার নতুন মোবাইল অ্যাপ ‘রেল সেবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২২, জুন ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ রেলওয়ের নতুন মোবাইল অ্যাপ ‘রেল সেবা’। ট্রেনের টিকেট কাটার নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ‘রেল সেবা’ অ্যাপটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেল ভবনের যমুনা কনফারেন্স হল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

এই অ্যাপ তৈরি ও ব্যবস্থাপনার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ের টিকেটিং পার্টনার সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। এখন থেকে রেল যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ই-টিকেট ওয়েবসাইট eticket.railway.gov.bd এর পাশাপাশি ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে ট্রেন টিকেট কাটতে পারবেন।

নতুন ‘রেল সেবা’ অ্যাপটি বর্তমানে গুগল প্লে-তে পাওয়া যাচ্ছে। টিকেট কাটার জন্য যাত্রীদের অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

তবে কোন যাত্রী যদি ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেট ওয়েবসাইটে রেজিস্টার করে থাকেন তাহলে তাকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে।

Reneta

‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকেট কাটার জন্য যাত্রীকে তার পছন্দনুযায়ী যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, পছন্দনুযায়ী ট্রেনের ক্লাস ও যাত্রার তারিখ সিলেক্ট করতে হবে। একই সাথে ‘ট্রেন ডিটেইলস’ থেকে সহজেই ট্রেনের বিস্তারিত তথ্য দেখতে পারবে।

তারপর এভেইলেবল ট্রেন থেকে পছন্দমতো বগি এবং সিট সিলেক্ট করে অনলাইন পেমেন্টের (ডেবিট/ ক্রেডিট কার্ড অথবা এমএফএস) মাধ্যমে টিকেট কেটে ফেলতে পারবেন। এরই মাধ্যমে ই-টিকেট যাত্রীর রেজিস্টারকৃত ইমেইলে সেন্ড হয়ে যাবে। একই সাথে যাত্রী ই-টিকেট অ্যাপ থেকে নিজের সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবে।

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ‘রেল সেবা’ অ্যাপের ন্যাভিগেশন বারে সংযুক্ত করা হয়েছে নানান ফিচার। ‘ভেরিফাই টিকেট’ ট্যাব থেকে সহজেই টিকেট ভেরিফাই করার সুবিধা রয়েছে। এছাড়াও ‘মাই টিকেটস’ এর মাধ্যমে ৭ দিন পর্যন্ত পুরাতন ও আসন্ন ট্রিপ ডিটেইলস দেখা যাবে।

যাত্রীরা প্রয়োজনে ‘মাই অ্যাকাউন্টস’ ট্যাবের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় নিজের দেয়া তথ্য, পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনের টিকেটরেল সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT