চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ১১শ কোচ নিয়ে রেলওয়ের ঈদ প্রস্তুতি

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৫:৪৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

সাড়ে ১১শ নতুন-পুরাতন কোচ এবং ২শ ২০টি ইঞ্জিন নিয়ে কুরবানীর ঈদে যাত্রী সেবায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানিয়েছেন, বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক কোচ দিয়ে যাত্রীদের নিরাপদ ঈদ ভ্রমণ নিশ্চিত করা হবে। 

নিরাপদ এবং সাশ্রয়ী গণপরিবহন হিসেবে ট্রেন বাংলাদেশে যাত্রীদের পছন্দের শীর্ষে। ঈদ এলে রেলওয়েতে যাত্রীর সংখ্যা বেড়ে যায় বহুগুণ। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্মকর্তা-কর্মচারীদের। এবার তাই আগে ভাগেই প্রস্তুতি সেরেছে রেলওয়ে। 

রেলভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ঈদের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান রেলমন্ত্রী মুজিবুল হক। 

যে কোনো ধরনের নাশকতা ঠেকানো এবং যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী। 

ভ্রমণের ১০ দিন আগে আগামী ২৯ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৮টায় ঢাকাসহ সব বিভাগীয় রেলস্টেশনে শুরু হবে ঈদের আগাম টিকিট বিক্রি। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

Reneta

ঈদের আগে ৩দিন এবং ঈদের পর সাত দিন ৭ জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনে প্রতিদিন আড়াই লাখের বেশি যাত্রী পরিবহনের আশা করছে রেলওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেল সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT