বাংলাদেশ

১২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ট্রেন ও উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে, বহু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশন এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী রেল চলাচল ১২ ঘণ্টা বন্ধ থাকে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে ওই রুট ব্যবহারকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে রাতেই কাজ শুরু করলে আজ সকাল পৌনে দশটার দিকে ওই ট্রেনটি উদ্ধার করা হয়। ১২ ঘণ্টা পর ঢাকা রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:ট্রেন চলাচল স্বাভাবিক ট্রেন লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…