চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেল-পূজা চেরীকে নিয়ে রাফীর ধুন্ধুমার সিরিজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। কিন্তু এতকিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে?

উত্তর জানা যাবে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি-তে! টান টান উত্তেজনায় ভরা গল্পে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। সিনেমা নির্মাণ করে মুন্সিয়ানা দেখানো রাফীর এটি হতে যাচ্ছে প্রথম ওয়েব সিরিজ।

এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এলো ‘ব্ল্যাক মানি’র ফার্স্ট লুক! যেখানে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও পূজা চেরীকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে! ফার্স্টলুক শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখেছে, কালো টাকা/ বড় বড় ফাঁদ। ৭টায় হবে সব রহস্য ফাঁস! এটি শেয়ার করে রাফীও জানান, সন্ধ্যায় আসছে বড় ধামাকা!

এরআগে একটি থিম পোস্টার প্রকাশিত হয়। যেখানে দেখানো হয়েছে একটি আবদ্ধ ঘর, পুরানো আলমারি, টেবিল। ফ্লোর ভর্তি টাকার বান্ডিল। রয়েছে বস্তা বস্তা টাকা। দেখা যায়, চকচকে হাজার টাকার নোট!

সিরিজে রুবেল ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। ধারণা করা হচ্ছে খুব শিগগির সিরিজটি দর্শক দেখতে পারবেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কপূজা চেরীবঙ্গরায়হান রাফীরুবেললিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT